|
|
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের আন্দোলনে ভিসির পদত্যাগ দাবি করেছে। মঙ্গলবার ক্যাম্পাসে গণ অনশন চলাকালীন সময়ে আন্দোলনকারীরা এ দাবি জানায়।
রোববারের আগে ভিসি পদত্যাগ না করলে আমরণ অনশণের যাবে বলেও জানিয়েছে আন্দোলনকারীরা। অনশণ চলাকালীন সময়ে দুটি ককটেল বিষ্ফোরনের ঘটনাও ঘটে। এ সময় দুইজন মেয়ে শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন সোনালী ও একজন অজ্ঞাত।
মঙ্গলবার সকাল থেকে চতুর্থ দিনের কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনের জড়ো হয়। তারা সকাল ১০থেকে ১২ টা পর্যন্ত গণ অনশণ পালন করে। এদিকে দুপুর সাড়ে এগারটার দিকে অনশন চলাকালীন প্রশাসনিক ভবনের পশ্চিম পার্শে কে বা কারা একটি ককটেল ফোটায়।
এর কিছুক্ষন পর আরো একটি ককটেল বিষ্ফোরিত হয় অনশনে বসে থাকা ছাত্রীদের পাশে। এ সময় দুইজন আহত হয়। আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা সচেতন শিক্ষক সমাজের শিক্ষকরাও গণ অনশণ পালন করে। অনশনের ফাঁকে ফাঁকে চলে আন্দোলনকারীদের বক্তব্য। বক্তব্য রাখেন সচেতন শিক্ষক সমাজের সভাপতি শিক্ষক হাফিজুর রহমান সেলিম, তুহিন ওয়াদুদ,ওমর ফারুক, আপেল মাহমুদ এবং শিক্ষার্থীদের মধ্যে সামিউল ওয়াকিল মুন, হাদীউজ্জামান প্রমুখ।
আজ আন্দোলনে বিক্ষোভকারীদের এক দফা দাবি ছিল ভিসির পদত্যাগ। অপরদিকে অনশনের পর ১২টার পর আন্দোলনকারীরা গণ স্বাক্ষর কর্মসূচি পালন করে। এরপর তারা বুধবারের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকে ১২পর্যন্ত চলবে গণ অনশণ, সাড়ে ১২টার পরে ভিসির পুঁশ পুত্তলিকা দাহ করা হবে। তবে বৃহস্পতিবার পর্যন্ত দাবি না মানা হলে আগামী রোববার হতে তারা আমরণ অনশনে যাবেন বলে মাইকে ঘোষণা করা হয়।
এদিকে সকাল ১০টার দিকে কারমাইকেল কলেজ ছাত্রলীগ শাখা তিন ছাত্রের বহিস্কৃরাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তাদের সাথে ব্যানার বিহীন লুঙ্গি পরিহিত কিছু যুবককেও বিক্ষোভ করতে দেখা গেছে। তবে এসকল বহিরাগতরা কেন ক্যাম্পাসে প্রবেশ করলো তা কেউই বলতে পারেনি। ছাত্রলীগের বিক্ষোভ চলাকালীন পুলিশ সেখানে নিরব ভুমিকা পালন করেছে।
উল্লেখ্য যে, বিদ্যালয়ের শিক্ষার্থী আবাসিক হল, বাস, ল্যাব, নানা দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করছে। তবে আজ পর্যন্ত তাদের কোন দাবিই মেনে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Collected From:রংপুর ব্যুরোঃ ০৮ জানুয়ারী (প্রাইম নিউজ বিডি ডটকম)-
.jpg)

0 comments:
Post a Comment