Wednesday, January 9, 2013

বেরোবি গণ-অনশন ও ভিসির কুশপুত্তলিকা দাহ


বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করায় তার পদত্যাগের দাবিতে গণ অনশন করে তার কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা ।

পঞ্চম দিনের মত চলা এই আন্দোলনে তীব্র শীত ও কুয়াশাকে অপেক্ষা করে ছুটির দিনে দুর্নীতিবিরোধী মঞ্চের নিকট সমবেত হয় । সকাল ১০টা থেকে গণ অনশন শুরু হয় । এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, দুর্নীতি ও ভিসি অপসারণের
এই আন্দোলনকে বানচাল করতে ভিসি মহোদয় বিভিন্ন পায়তারা করছেন ।মিডিয়া ও সংবাদপত্রে ভিত্তিহীন ও ভুয়া খবর প্রচার করছে। তিনি আরও অভিযোগ করে বলেন,তার ভাড়া করা মাইক্রোবাস ও বাস আজ কোথায় গেল । NIDS এর ভর্তি কার্যক্রম তিনি নাকি বাতিল করেছেন ? তাহলে বিভিন্ন জেলায় এর ভর্তি ব্যানার কেন প্রচার করা হচ্ছে ।গতকালকে ভিসির লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের ধরতে তদন্ত ও বিচার দাবি করেন ।
অপর শিক্ষক আপেল মাহমুদ বলেন,রংপুরের প্রগতিশীল সমাজের ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতারা তাদের সাথে কথা বলেছেন এবং তাদের এই আন্দোলনের সাথে একত্বতা জানিয়েছেন।
এরপর ১২ টার সময় এক শিক্ষার্থী মতিউর রহমানকে জুস খাইয়ে অনশনের সমাপ্তি ঘটান ।

এরপর মতিউর রহমান বৃহস্পতিবারের কার্যক্রম ঘোষণা করেন । বৃহস্পতিবার ১০ টা থেকে ১ টা পর্যন্ত গণ অনশন এবং দেড়টায় একটি মৌন মিছিল বের করা হবে ।

Collected From:

Love to hear what you think!

Corruption of BRUR

0 comments:

Post a Comment

 

© 2011 True Voice Against Corruption of BRUR - Designed by Mukund | ToS | Privacy Policy | Sitemap

About Us | Contact Us | Write For Us