|
|

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও ছাত্র ও সচেতন শিক্ষকদের দাবি পূরণ না হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে গণ-অনশন,অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা ।
১২ টার সময় ভিসি অপসারণসহ,বিভিন্ন দুর্নীতি,নিয়োগ বাণিজ্য,ছাত্রদের দ্রুত হল, লাইব্রেরি, এম্বুলেন্স প্রদানসহ আরো কিছু দাবিতে দেয়া আল্টিমেটাম শেষ হয় । কিন্তু তাদের দাবি পূরণের কোন আশ্বাস ও প্রতিশ্রুতি না পাওয়ায় তারা এ অবস্থান ধর্মঘট ও গণ-অনশনের ডাক দেয় । এছাড়াও মঙ্গলবার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া ও গণ-স্বাক্ষর দেয়ার কার্যক্রম ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সকালে সকল শিক্ষার্থীকে নিজস্ব পরিচয়পত্র দিতে ক্যাম্পাসে প্রবেশ করতে হয় । এসময় ক্যাম্পাসে দাঙ্গা পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় ।
অস্থায়ীভাবে প্রশাসনিক ভবনের সামনে একটি দুর্নীতিবিরোধী মঞ্চ বানানো হয়েছে । এতে ভিসি জলিল মিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল দুর্নীতি,অনিয়ম,স্বেচ্ছাচারিতার বর্ণনা করা হয় ।
অস্থায়ীভাবে প্রশাসনিক ভবনের সামনে একটি দুর্নীতিবিরোধী মঞ্চ বানানো হয়েছে । এতে ভিসি জলিল মিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল দুর্নীতি,অনিয়ম,স্বেচ্ছাচারিতার বর্ণনা করা হয় ।
ভিসির বিরূদ্ধে দূর্ণীতির অভিযোগ তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, “উপদেশের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ রিসার্চ ইন্সটিটিউট করা হয় । কিন্তু এই প্রতিষ্ঠানে প্রধান কর্তা বানানো হয় ভিসির নিজ মেয়ে মুনিরা বেগমকে । এছাড়াও সেখানের কম্পিউটার অপারেটর হিসাবে নিয়োগ পান ভায়রার মেয়ে ও পিয়ন হিসাবে কাজ করে নিকট আত্মীয়। দর্শন বিভাগের অনুমোদন না পেলেও সেই বিভাগে একটি শিক্ষক নিয়োগ দেয়া হয় । তিন দিন আগে অবৈধভাবে প্রায় একশরও বেশী কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে । জ্যেষ্ঠতা লংঙ্ঘন করে নিজের ভায়রাকে বিজ্ঞান বিভাগের ডিন বানানো হয় । নিজের ভাই মাহবুবুর রহমানকে ৩য় শ্রেণীর কর্মচারী থেকে দারুল ইহসানের সার্টিফিকেট দিয়ে হিসাবরক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বাস নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছে। এ ছাড়াও গতকাল NIDS এর ভর্তি কার্যক্রম বন্ধ করা হলেও সেটার ভর্তি বিজ্ঞপ্তি আজকের বিভিন্ন দৈনিকে প্রচার করা হয়।”
দুর্নীতিবিরোধী মঞ্চে আরো বক্তৃতা দেন আপেল মাহমুদ,ওমর ফারুক,আশরাফ আলী সহ অনেকে। পরে সকল ছাত্র-শিক্ষক মিলে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করে আজকের কার্যক্রমের ইতি টানা হয় ।
তথ্যসূএ:http://uttorbangla.com/?p=3299#.UOsVKjeHrU8.facebook

0 comments:
Post a Comment