|
|
NIDS এর অনুমোদন কিভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিলো এইটার কোন ইতিহাস আমাদের জানা নাই, কোনদিনও জানা যাবে মনেও হয় না, কিন্ত এইটার অনুমোদন বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিন্ডিকেট মিটিং ডেকে (যা জরুরী অবস্থায় ২৪ ঘন্টার মধ্যে ডাকা যায়) করতে হবে, কোন দুইনাম্বারী বিভ্রান্তকর নোটিশের মাধ্যমে করা যাবে না।
এই নোটিশটা অমুল্য কারণ এর মাধ্যমেই দুর্নীতিবাজেরা প্রমাণ করে দিলো তাদের কুকর্মের কথা। তারা সগৌরবে জানায় দিলো আমরা কারো তোয়াক্কা না করে যাকে খুশি তাকে "আমার" পারিবারিক ও "নিজের" বিশ্ববিদ্যালয়ের
অ্যাফিলিয়েশন দিয়ে দিতে পারি রাতের আধাঁরেই, কোন কিছুরই ধার না ধেরে দুর্নীতি আর অত্নীয়তাবাজের চরম শিখরে পৌছায় যেতে পারি। আমাদেরকে যে তারা গাধা মনে করে সেইটারো প্রমাণ মেলে এই নোটিশে (কোন কিছু হইলো আর রাম শাম যদু মধু টাইপের একটা মুলা নোটিশ ঝুলায় দিয়ে থামায় দেওয়ার দুঃসাহসিক চিন্তাকে আর কিভাবে ব্যাখা করা যায়??)।
এই নোটিশটা অমুল্য কারণ এইটার মধ্যে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নিকৃষ্টতম দুর্নীতিবাজদের স্বাক্ষর আর সিন্ধান্তের শেষ ছায়া থেকে গেল, কেননা পরবর্তী যে কাগজটাতে আপনারা স্বাক্ষর করবেন তা হবে আপনাদের পদত্যাগ পত্র।(Collected)
Comment Please & Share it
.jpg)

0 comments:
Post a Comment