Sunday, January 6, 2013

ভিসি অপসারণ সহ বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘটে উত্তাল বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সীমাহীন দুর্নীতি, আত্মীয়করণ, বাণিজ্যকীকরণ, সর্বপরি NIDS নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে অধিভুক্ত করার প্রতিবাদে ভিসির অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করে সচেতন শিক্ষক সমাজ। রবিবার সকালে দ্বিতীয় দিনের মত ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এর পর তারা সকলে মানববন্ধন ও তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 


অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করে এবং ভিসি অপসারণসহ বাণিজ্যিকভাবে অধিভুক্ত NIDS কে বাতিল এবং শনিবার প্রশাসনিক কর্মচারি কর্তৃক আহত ছাত্রের কাছে ক্ষমা চাওয়ার জন্য জোর দাবি করেন। শিক্ষকদের এই অবস্থান ধর্মঘটের সাথে একত্বতা করে সকল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষক ,সাধারন

শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ে সকলকে একত্ব হবার আহবান জানান।
তুহিন ওয়াদুদ “দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী ও বিশ্ববিদ্যালয়ের আইন না মেনে NIDS কে অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের টাকায় বই না কেনে নিজের আসবাবপত্র কেনা, টাকার বিনিময়ে প্রশাসনিক কর্মচারি নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের হলের বিদ্যুতের টাকা আত্মসাত ও তার বিরুদ্ধে কথা বললে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ করেন”।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশরাফ আলী, ওমর ফারুক গোলাম রব্বানীসহ অনেকে তাদের দাবি আদায়ে ও ভিসির অপসারণে বক্তব্য দেন।
উল্লেখ্য, অবস্থান ধর্মঘটের সময় ছাত্র-ছাত্রীরা জাগরণের গান, কবিতা ও পথ নাট্য করে তাদের দাবি আদায়ের জন্য প্রতিবাদ জানায়।
সোমবার দুপুর ১২ টায় ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ হবে। শিক্ষক ও শিক্ষর্থীরা বলেন, যদি ভিসি তাদের দাবি না মানেন তাহলে সোমবার থেকে একটিই দাবি হবে ভিসির অপসারণ। এতে সকল শিক্ষার্থীকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানানো হয়
তথ্যসূএ:http://www.1newsbd.com/index.php/education/3560-2013-01-06-12-55-15

Love to hear what you think!

Corruption of BRUR

0 comments:

Post a Comment

 

© 2011 True Voice Against Corruption of BRUR - Designed by Mukund | ToS | Privacy Policy | Sitemap

About Us | Contact Us | Write For Us